Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৪

ছাত্রলীগের উদ্যোগে স্মার্ট ক্লাস রুটিন বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মুজিব আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট উপায়ে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মের কিউআর কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে জেলা ছাত্রলীগের নির্দেশনায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিতরণ করে যাচ্ছেন। ছাত্রলীগের এসব কার্যক্রমকে সময়োপোযোগী বলে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকরা।

জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন, নীতি-আদর্শ, কর্ম ও নেতৃত্ব; সকল গুণাবলীর মধ্যেই আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সকল উপাদান নিহিত রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্মার্ট মাধ্যমে ছড়িয়ে দিতে ‘স্মার্ট মুজিবিজম’ প্লাটফর্মটি সৃষ্টি করা হয়েছে। আরেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বলেন, ‘প্রজন্মের স্বপ্নের আঁতুরঘর, তারুণ্যের ভালোবাসা আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল সারথি যশোর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা, স্কুল শিক্ষার্থীদের মাঝে ‘স্মার্ট মুজিবিজম’ এর কিউ আর কোড সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করেছি। বাড়িতে গিয়ে বাবা/মায়ের স্মার্টফোনে কিউ আর কোডটি স্ক্যান করে একজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির পিডিএফ পড়া অথবা অডিওবুক শোনার মাধ্যমে মুজিব আদর্শ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবেদীন, জাহিদ হাসান, রিয়াজ উদ্দীন রেজা, আশিকুর রহমান, আলভী কবির, নাইম হাসান, তানভীর হাসান খালিদ, সানজিদ হাসান অনিক, অর্ঘ্য ইসলাম দ্বীপ, জাবের বিশ্বাস, গালীব হোসেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.