Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৮, ২০২৪

সাতক্ষীরায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে আগামী ২ জুন দিনব্যাপি সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

বুধবার সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ,
শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সিদ্দিকুর রহমান, সাংবাদিক গোলাম সরোরার প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক জেলা শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম হলেও দীর্ঘ দেড় যুগ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়ছে মানুষ। তবুও কর্তৃপক্ষ যেন নির্বিকার।

সাতক্ষীরা সরকারি কলেজ সড়কেই অবস্থিত সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, বিটিসিএল অফিস, শহর সমাজ সেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, সাতক্ষীরা সরকারি কলেজ, পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের মত অসংখ্য প্রতিষ্ঠান।

দ্বাদশ সংসদের ১ম অধিবেশনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু সড়কটির বেহাল দশা তুলে ধরতে গিয়ে বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ সড়কটির অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে।

সাতক্ষীরা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে সংসদ সদস্যের এই বক্তব্যের পরও কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি পৌর কর্তৃপক্ষকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.