Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রথম ইভিএমে ভোট দিয়ে খুশি শতবর্ষী ইফরান

banglarbhoreBy banglarbhoreMay 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনে যশোরের মনিরামপুরে ১১০ বছর বয়সী বৃদ্ধ এরফান আলী সরদার লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আজ বুধবার ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজে ছেলের সঙ্গে তিনি ভোট দিতে আসেন। জীবনের শেষ প্রান্তে ভোটবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধ। এরফান আলী সরদার উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামের মৃত আলম সরদারের ছেলে। স্ত্রী বেঁচে না থাকলেও এই বৃদ্ধ আট সন্তানের পিতা।
ভোট দেওয়া শেষে লাঠি ভর করে নিজেই বের হয়ে যাচ্ছিলেন এরফান সরদার। ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় বৃদ্ধের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, ‘জীবনে অনেকবার ভোট দিয়েছি। প্রতিবারই ব্যালট আর সিল মিলে ভোট দিয়েছি। কখনো কোন ভোট বাদ দেয়নি। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোট দিছি। বয়স অনেক হইছে।  জানি না সামনে ভোট দিতে পারব কিনা হয়তো বা এটাই আমার শেষ ভোট। মরণের আগে  একটা ভোট দিয়ে গেলাম।’
এরফানের পাশেই দাঁড়িয়ে ছিলেন ষাটোর্ধ ছেলে আবুল হোসেন সরদার। তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে আব্বার খুব আগ্রহ দেখলাম। তাই নিজেই লাঠি ভর করে কেন্দ্রে এসেছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আব্বা খুবই আনন্দিত।’
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশিষ কৃষ্ণ বলেন,  ‘এই কেন্দ্রে  আজ এরফানই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। তিনি জানান, কেন্দ্রটিতে ৪২ ০০ ভোটার। দুই ঘন্টায় ৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে।’
 নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মণিরামপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। অপর প্রার্থী মিকাইল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ঙ এদিকে, উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, মঞ্জুরুল ইসলাম, এসএম আব্দুল হক ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকে।
মণিরামপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, জলি আক্তার মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন, মাজেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে চার প্রার্থী থাকলেও মাহবুবা ফেরদৌস পাপিয়া, আমেনা বেগম, জলি আক্তার ও সুরাইয়া বেগমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
মণিরামপুরে উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রে ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ১৬৫ প্রিজাইডিং অফিসার ও ৯৩১ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫।
মণিরামপুরের নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানিয়েছেন, ‘উপজেলাতে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহন চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.