Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা
  • যশোরে বাঁওড় দখলের প্রতিবাদে মৎস্যচাষিদের মানববন্ধন ও স্মারকলিপি
  • মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামি গ্রেফতার
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি
  • লোহাগড়ায় ছাতরার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রম উদ্বোধন
  • যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন
  • যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ইএনটি ইউনিট স্থাপিত

banglarbhoreBy banglarbhoreMay 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর পুলেরহাটস্থ ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগে অত্যাধুনিক ইউনিটের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

কোরিয়া থেকে আনা ইএনটি ইউনিট ব্যবহার করে নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের অধিকাংশ ডায়াগনোস্টিক ডাক্তারের চেম্বারেই সম্পন্ন হচ্ছে। ফলে সহজে রোগ নির্ণয় করে নির্ভুল চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হচ্ছেন চিকিৎসকরা।

অত্যাধুনিক ইএনটি ইউনিটে এক সাথে রয়েছে কান এবং নাক পরিস্কার যন্ত্র, রয়েছে সাকার মেশিন, নাক-কান এবং গলার ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে মনিটরে দেখে সমস্যা চিহ্নিত করার সু-ব্যবস্থা। মাইক্রোস্কোপ ও পর্যাপ্ত লাইট সোর্সসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বলে জানালেন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।

তিনি বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন স্বল্প মূল্যে সেবা প্রদানের লক্ষ্যেকে সামনে রেখে শ্রবণশক্তি পরীক্ষার জন্য অডিওলজি ইউনিট স্থাপন করতে যাচ্ছে। কাজটি দ্রুত এগিয়ে চলছে, যা অল্প কয়েকদিনের মধ্যেই শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ইউনিটটি বসানো হলে শ্রবণ শক্তি পরীক্ষার জন্য আর আমাদের হাসপাতালের বাইরে যেতে হবে না। এছাড়া বাইরে অধিক মূল্যে এই পরীক্ষাটা করা হয় সেখানে আমরা অল্প খরচে এই পরীক্ষা সম্পন্ন করতে পারবো। এর ফলে রোগীদের আর্থিক সাশ্রয় হবে। এছাড়া এখানে স্বল্পমূল্যে শ্রবণযন্ত্র সরবরাহের ব্যবস্থাও করা হবে।

ইউনিটের সাথে রোগী বসার জন্য রয়েছে অত্যাধুনিক চেয়ার। ফোল্ডিং চেয়ারটি সামনে পেছনে অটোমেটিক উচু, নিচু করাসহ বিভিন্ন পজিশনে সেট করা যায়। এছাড়া চেয়ারটি বেড হিসেবেও ব্যবহার করা যায়।

অত্যাধুনিক এই ইএনটি ইউনিট স্থাপনের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাক-কান-গলা রোগীরা উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। উন্নত এই মেশিনের সাহায্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ইউনিটটি ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছেন।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসা সেবা প্রদান করছেন দেশের স্বনামধন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। তার সাথে সহচিকিৎসক হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক ডা. মো: আনোয়ার পারভেজ সুজন ও সহকারী অধ্যাপক ডা. মো: হাসান হাফিজুর রহমানসহ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

    November 8, 2026

    যশোরে বাঁওড় দখলের প্রতিবাদে মৎস্যচাষিদের মানববন্ধন ও স্মারকলিপি

    November 8, 2026

    মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামি গ্রেফতার

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.