Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
  • যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
  • ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
  • রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • শ্যামনগরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর
  • পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
  • যশোরে যৌতুক দাবিতে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
  • যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ণাঢ্য আয়োজনে যশোরে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে রেডক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫শতাধিক যুব সদস্য। এরপর বর্ণাঢ্য র‌্যালী ইউনিট চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিট অফিসে এসে শেষ হয়।

বিকেল পাঁচটার দিকে দিবসটি উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। যশোর রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্ব আলোচনা সভা ও পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন । উল্লেখ্য রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জন হেনরি ডুনান্টের ১৯৬ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে গত ৬ মে ৩টি বিভাগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

এপ্রিল ২১, ২০২৬

ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.