Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভিভোর নতুন ব্রাণ্ডশপ উদ্বোধন
  • যশোর উপশহরে হাউজিং এস্টেটের উচ্ছেদ অভিযান
  • যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১
  • মেডিকেল সনদ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ
  • যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ
  • পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)
  • নেইমার-এ কাঁপবে এবারের কোরবানীর হাট (ভিডিও সহ)
  • মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চয়ন দাস হত্যার ঘটনায় সোহাগ দাস গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সদর উপজেলার চুড়ামনকাটি দাস পাড়ার চয়ন দাস হত্যাকাণ্ডের সাথে জড়িত সোহাগ দাসকে গ্রেপতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআাই) সদস্যরা। ৭ মে রাত ৮ টার পর শহরের পালবাড়ী মোড়ের ওয়ালটন শো’রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর শহরের ধর্মতলা এলাকার গোপাল দাসের ছেলে। ৮ মে বুধবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

পিবিআই যশোর ইউনিটের এসআই রেজোয়ান জানান, গত ২৩ ফেব্রুয়ারী রাত ৯ টায় চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে চুড়ামনকাটি দাশপাড়ার কিছু ছেলের সাথে শানতলা দাসপাড়ার কিছু ছেলেদের মধ্যে গোলযোগ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আপোষ-মিমাংসা করে দিলেও পরের দিন ২৪ ফেব্রুয়ারি ঝিকরগাছা উপজেলারর মল্লিকপুর নামযজ্ঞ অনুষ্ঠানে চুড়ামনকাটি দাসপাড়ার এবং সোহাগ দাসসহ শানতলা দাসপাড়ার অনেক ছেলেরা যায়।

সেখানে আসামিদের সাথে বাদীপক্ষের লোকজনের কথা কাটাকাটি এবং মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় বাদী পক্ষের স্বাধীন, দ্বীপ ও জীবন জখম হয়। চয়ন দাস চুড়ামনকাটি লোকজনের সাথে জখমিদের দেখার জন্য হাসপাতালে যান।

হাসপাতাল থেকে চুড়ামনকাঠির লোকজনের সাথে চয়ন দাসসহ ৯/১০ জন বাড়িতে ফেরার পথে গত ২৫ মে রাত ১২ টা বেজে ৫০ মিনিটের সময় শানতলা পেপসি কোম্পানির ১ নং গেটের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে উপরোক্ত সোহাগ দাসসহ এজাহার নামীয় অপর আসামিরা ও অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি চয়ন দাসসহ তার সাথে লোকজনকে পথরোধ করে এবং খুন করার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারপিট করে। সোহাগ দাসসহ অন্যান্য আসামিদের মারপিটের ফলে বাদীর ছেলে চয়ন দাসসহ অন্যান্যরা জখম প্রাপ্ত হয়। চয়ন দাসকে মারপিট করে সোহাগ দাসসহ তার সহযোগী আসামিরা রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। সোহাগ দাস চয়ন দাস হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে কর্মকর্তার প্রাথমিকভাবে প্রমাণ পান বলে জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভিভোর নতুন ব্রাণ্ডশপ উদ্বোধন

মে ১০, ২০২৬

যশোর উপশহরে হাউজিং এস্টেটের উচ্ছেদ অভিযান

মে ১০, ২০২৬

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.