Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোমরা স্থলবন্দরে চাঁদাবাজি হয়রানির প্রতিবাদে মানববন্ধন : ধর্মঘাটের সিদ্ধান্ত

banglarbhoreBy banglarbhoreMay 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভোমরা সংবাদদাতা

সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নামে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে চাঁদাবজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ধরনে আন্দলন কর্মসূচি সফল করতে বন্দরের সাতটি সংগঠনের যৌথ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চারটি শ্রমিক সংগঠন ও দুটি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হযরানির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটসহ যে কোনো ধরনের কর্মসূচি সফল করতে যৌথ সভার নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সভায় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক মাকসুদ খান স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হয়রানির প্রতিবাদ করায় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের নিবন্ধন নিয়ে মনগড়া প্রশ্ন তোলা হচ্ছে । সংবিধানের “৩৮” অনুচ্ছেদ নাগরিকদের সংগঠন করার অধিকার দিয়েছে। সেক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়। অথচ জিরো পয়েন্টে চাঁদাবাজি জায়েজ করতে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সুবিধাভোগী কতিপয় নেতা মিথ্যা কল্পকাহীনি রচনা করে সাধারণ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছেন। অতএব দ্রুত সময়ের মধ্যে জিরো পয়েন্টে চাঁদাবাজি বন্ধ না হলে মানবন্ধন ও ধর্মঘটের কর্মসূচি সফল করতে সকল সংগঠন একমত পোষণ করেন।

আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ট্রান্সপোর্ট ইউনিয়নের কার্যনিবাহী সদস্য কাজী আক্তার হোসেন, আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, কাস্টমস্ বিষয়ক সম্পদক জাকির হোসেন মন্টু, ভোমরা স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৯ এর সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১১৫৫ এর সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন -১৭২২ এর সভাপতি মো. শামসুজ্জামান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-১৯৬৪ এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লি.-৮৬/সাত এর সভাপতি ফিরোজ হোসেন, ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি লিঃ-৮৭/সাত এর সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.