Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪, বাড়িঘর ভাংচুর

banglarbhoreBy banglarbhoreMay 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুরে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর মাঠে কাজ করতে গেলে ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে মো. হারুন (৪৫) বলে আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে। তখন উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এবং ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রুকুনুজ্জামান (৪০), আশরাফ (৪০), জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০), সিরাজ (৫০) সহ আহতদের চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বড় ধরনের সংঘর্ষ সহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.