Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে পানি আনতে চ’টতে হয় দূরদূরান্তে

banglarbhoreBy banglarbhoreMay 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

‘সবকিছুর কষ্ট সহ্য হয়, কিন্তু পানির কষ্ট যে সহ্য করা যায় না। বৃষ্টির পানি শেষ হওয়ার পর থেকে পানি টানার এ কাজ শুরু, সামনের বর্ষা মৌসুম পর্যন্ত এভাবেই পানি টেনে আমাদের তেষ্টা মেটাতে হবে’-পঞ্চান্ন বছর বয়সি মৈফুল বিবি কথাটুকু শেষ করেই কলস কাঁখে সতীর্থদের সঙ্গে মিলে বাড়ির পথ ধরেন। আইলা আক্রান্ত সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের নদীর চরে দৃষ্টিনন্দন প্রকল্প পুকুর থেকে কর্দমাক্ত পানি সংগ্রহ করতেই তারা কাঠফাটা দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এসেছেন। আক্ষেপ ভরা কণ্ঠে তাদের সবারই অভিন্ন অভিযোগ ‘কত লেখালেখি হলো, কত বছর পেরিয়ে গেল, কিন্তু আমাগো পানির কষ্ট দুর হলো না।’

কৈখালী, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা ও মুন্সীগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী মানুষরা জানান, চারদিকে পানি থাকলেও পানীয় জলের তীব্র সংকট। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘দেশে চিংড়ি ঘের আসায় বড় লোকরা খাল বিল ও মিষ্টি পানির পুকুরগুলোতেই নদীর লবণ পানি উঠিয়ে চিংড়ি চাষ করায় আমরা পড়েছি পানির সংকটে। পরিবারের চাহিদা মেটাতে পানির জন্য কলসি হাতে দূর-দূরান্তে ছুটছে মানুষ। সুপেয় পানির সংকট এ অঞ্চলের মানুষের নিত্যদিনের সমস্যা। সরকার আমাদের পানির ড্রাম দিলেও তা পাচ্ছে টাকার বিনিময় বড় লোকরা।’

হেতালখালী গ্রামের কৃষাণি লতা রানী বলেন, ‘চিংড়ি ঘেরের কারণে সারা বছরই আমাদের খাওয়ার জলসহ ব্যবহারোপযোগী জলের সংকট ভোগ করতে হয়। গরমের সময় দুই-তিন মাস আমাদের বেশি কষ্ট হয়।’ পানি নিয়ে এমন হাহাকার গোটা উপকূলীয় জনপদ জুড়ে। সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা না করলে এখানকার মানুষ তীব্র পানি সংকটে পড়বে। এতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্যামনগর উপজেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপকূলীয় এই এলাকার ৪০/৬০ শতাংশ মানুষ খাওয়ার পানির সংকটে রয়েছে। সরকারিভাবে এ তথ্য দেওয়া হলেও বাস্তবচিত্র আরো ভয়াবহ বলে দাবি স্থানীয়দের। শ্যামনগর উপকূলের মানুষ খাওয়ার এবং দৈনন্দিন কাজের জন্য মূলত পুকুর ও বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। তবে, প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত চিংড়ি চাষ এবং নদীর প্রবাহ বাঁধ দিয়ে আটকে দেওয়া, পুকুর ভরাট ও খাল বেদখলের কারণে প্রান্তিক মানুষ নিরাপদ পানির তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের তথ্যমতে, উপজেলায় ১২টি ইউনিয়নে সরকারি খাওয়ার পুকুর আছে ২২টি, পানির ফিল্টার আছে ৬৫৬টি, অকেজো রয়েছে ১৮৫টি, গভীর নলকূপ ২ হাজার, অগভীর নলকূপ আছে ৫০০, আরো মেশিন রয়েছে পাঁচটি, সুপেয় পানির সমস্যা সমাধানে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে ৩ হাজার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.