Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১০, ২০২৪

যশোরে জমি না লিখে দেয়ায় শাশুড়িকে অপহরণ

পুত্রবধূর বিরুদ্ধে মামলা
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জমি লিখে না দেয়ায় শাশুড়িকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার আনোয়ারা বেগমের মা রানী বেগম মামলাটি করেছেন। আনোয়ারা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার খালকান্দা গ্রামের বাসিন্দা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত রুপা খাতুন ঝিকরগাছা উপজেলার খালকান্দা ঢাকা পাড়ার রানা হোসেনের স্ত্রী।

যশোর সদর উপজেলার চাঁচড়ার রেজাউল হোসেনের স্ত্রী রানী বেগম মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে আনোয়ারা দীর্ঘ সাত বছর সৌদি আরবে ছিলেন। পরে দেশে ফিরে এসে খালকান্দা ঢাকা পাড়ায় ৫ কাঠা জমি কিনে সেখানে ২টি রুম তৈরি করে বসবাস করতে থাকেন। ওই বাড়িতে আনোয়ারার পুত্রবধূ রুপা খাতুনও বসবাস করেন। কিন্তু রুপা খাতুন ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্য ষড়যন্ত্র ও শাশুড়িকে নির্যাতন করে আসছিলেন।

গত জানুয়ারিতে রানী বেগম খালকান্দা ঢাকা পাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় তারই সামনে হুমকি দিয়ে রুপা খাতুন জানান যে, জমি লিখে না দিলে শাশুড়িকে অপহরণ করে খুন করে ফেলবেন। ওই ঘটনার পর ৪ মাস ধরে আনোয়ারার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। বিষয়টি জানতে পেরে গত ৩ মে বিকেলে অভিযুক্ত রুপা খাতুনকে চাঁচড়ায় নিজ বাড়িতে ডেকে আনেন রানী বেগম। তিনি তার কাছে জানতে চান, আনোয়ারাকে অপহরণ করে কোথায় আটকে রেখেছে। এ সময় রানী বলেন জমি লিখে না দিলে শাশুড়িকে ছাড়া হবেনা। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.