Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১১, ২০২৪

নড়াইলে সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলার কাড়ারবিল এলাকায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে নড়াইল-ফুলতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। অন্যদিকে আহত বাইসাইকেল চালকের নাম কাজেম আলী (৩৬)। তিনি সদর উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মামুন সমাদ্দার বাড়ি থেকে নড়াইল-ফুলতলা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে তার চাচার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে উপজেলার কাড়ারবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাজেম আলীর বাইসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মামুন সমাদ্দারের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাইসাইকেলে থাকা কাজেম আলী। পরে স্থানীয় লোকজন কাজেমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে আহত কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মামুন সমাদ্দার মারা গেছেন। নিহত মামুনের লাশ নড়াইল সদর হাসপাতালে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.