Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষ্ণনগরে রাতের আঁধারে সরকারি জায়গা দখল চেষ্টা

banglarbhoreBy banglarbhoreMay 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম দিয়ে টিনশেড ঘর করে রাতারাতি জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্ধ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত ১ টার দিকে। কৃষ্ণনগর বাজারের চাল বাজারে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যানের লোকজনের পাহারায় রাত একটার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চালের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট, বালু, রড নিয়ে কাজ করছিল। বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করি পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং নির্মাণ সামগ্রি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রেখে যায়।

সরজমিনে ব্যবসায়ী আসফারুক, রওশান কাগুজিসহ একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সরকারি পেরিপেরিবুক্ত ওই জায়গাটি চাল বাজার হিসেবে পরিচিত। কিন্তু ঘটনার দিন রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানে লোক হিসেবে পরিচিত নূর ইসলাম খোকা, নূরুল ইসলাম গাজী, শাহিন ওরফে লাড্ডু শাহিন, সিরাজুল ইসলামসহ প্রায় ৪০-৫০ জনের একটি দল টিনশেড ভেংগে দিয়ে সেখানে ভবন নির্মাণের জন্য লোহার রড, ইট, খোয়া এবং সিমেন্ট নিয়ে আসে তবে পুলিশি হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্দ হয়ে যায়।

এ বিষয়ে নূরুল ইসলাম গাজির সাথে কথা বললে তিনি জানান আমি শাহিন ও নুরুল ইসলাম সরদারের নামে যায়গাটি ৯৯ বছরের বন্দোবস্ত নিয়েছি। অপর এক প্রশ্নে বলেন, দিনে লোকজনের ভিড় থাকায় রাতে কাজ করছিলাম আগামীতে আমরা দিনের আলোতেই কাজ করব।

তবে বন্দোবস্তের বিষয়ে জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জিএম নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন দখলে তার সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিন দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে চাউল এবং মাংস ব্যবসায়ী সহ বাজার দোকানদার ও সচেতন মহলের মধ্য চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারি সম্পদ ও সম্পর্তি উদ্ধার এবং জায়গাটি চাল ও মাংসের হাট হিসেবে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.