Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১১, ২০২৪

মানবিক কাজের স্বীকৃতি পেলেন এসআই মনিতোষ

জি আর পি পুলিশ
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস যশোর রেলওয়ে পুলিশের দায়িত্ব পালনকালে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন। গত এপ্রিল মাসে খুলনা রেলওয়ে জেলার বিভিন্ন ধরনের মোট ১০টি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস।

মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে পরিচিত খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি যশোর জিআরপি পুলিশের ফাঁড়ি ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসকে গত ৮ এপ্রিল এক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যদের নিয়ে মানবিক ও জনবাদ্ধব কাজে সচেষ্ট থাকেন ইনচার্জ মনিতোষ বিশ্বাস। মাত্র এক মাস আগেই তিনি যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদান করেছেন। তার জনবান্ধব কার্যক্রমে পুলিশের ভাবমূর্তি যথেষ্ট উন্নত হয়েছে। তার কাছে যে কোন সময় যে কোন যাত্রী কোন অভিযোগ নিয়ে আসলে তিনি তার পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তার এপ্রিল মাসের ভালো কাজের মধ্যে রয়েছে স্টেশন থেকে হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়া, তিনটি মোবাইল ফোন সিসি ফুটেজ দেখে সনাক্ত করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, ২টি হারিয়ে যাওয়া শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর, প্রায় ৬ মাস আগে এক নিখোঁজ বৃদ্ধাকে তার পরিবারের কাছে হস্তান্তর, এছাড়াও ট্রেনে ও যশোর রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া বেশ কয়েকটি ব্যাগ তার আন্তরিক প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয়েছে।তার মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ গত ৮ মে অনুষ্ঠিত খুলনা রেলওয়ে জেলার মাসিক কল্যাণ ও অপরাধ সভায় খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার তাকে ক্রেস্ট ও নগদ অর্থের মাধ্যমে পুরস্কৃত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.