Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৪

সাতক্ষীরায় পাউবো কাজে দুদকের অভিযান

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাজে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার খুলনা অফিস থেকে এসব অভিযান চালানো হয়।

সাতক্ষীরা সদরের বীনেরপোতা এলাকায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। স্থানীয়রা জানায়, প্রয়োজন ছাড়াই সরকারি টাকা আত্মসাৎ করতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পে যেসব সামগ্রি ব্যবহার করার কথা রয়েছে তা ঠিকমত ব্যবহার করা হয়নি। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও সরেজমিন পর্যবেক্ষণে ওই প্রকল্পে ১৪০টি শিট পাইল স্থাপন করার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে দ্বৈবচয়নের ভিত্তিতে ২টি শিট পাইল উত্তোলন করায় তিনি বলেন, সাতক্ষীরার এলজিইডির দুই জন নিরপেক্ষ প্রকৌশলী দিয়ে পরিমাপ করে পাইলের দৈর্ঘ্য ছয় মিটারের স্থলে তিন মিটার অর্থাৎ স্পেসিফিকেশন হতে কম পাওয়া যায়। এছাড়া ঠিকাদারের প্রতিনিধি ও পাইল শ্রমিকদের বক্তব্য অনুসারে বাকি সব শিট পাইলের দৈর্ঘ্যও ছয় মিটারের স্থলে তিন মিটারের তথ্য পাওয়া যায়। অভিযানের সময় সংগৃহীত সব রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দেয়া হবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আসিকুর রহমান বলেন, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে দুদুকের এনফোর্সমেন্ট টিম কাজের সাইটে অভিধান পরিচালনা করে। আমরা সবকিছু পরিস্কার করে দেখব, যেগুলো সমস্যা মনে হবে পুনরায় কাজ করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.