Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা
  • ঘোষণায় কোয়ার্টজ, চালানে ভায়াগ্রার কাঁচামাল বেনাপোল বন্দরে কড়া নিরাপত্তা
  • সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে যশোরে প্রস্তুতি সভা
  • জয়তী সোসাইটির উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে বসতঘর বিলীন, পাশে প্রশাসন ও সেনাবাহিনী
  • শ্যামনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী সংস্থাগুলোর সাথে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মে ১৮, ২০২৪

চলে গেলেন যশোরের ক্রীড়া সংগঠক মোকছেদ শফি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক

১৯৭৭ সালে যশোর জেলা দলের ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু। এরপর যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের বিভিন্ন পদসহ দায়িত্ব পালন করেছেন। যশোরের অসংখ্য সফল ক্লাব গড়ে তুলেছেন সাবেক এ কাস্টমস র্কমকর্তা। সর্বশেষ যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু এসব পরিচয় ছাপিয়ে মোকছেদ শফি হয়ে ওঠেন ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ এক সংগঠক। শফি নামে সবার কাছে পরিচিত এই ক্রীড়া সংগঠক শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। রাত ৮টার দিকে যশোর শহরের ঘোষপাড়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে শারিরীক নানা অসুস্থায় ভুগছিলেন।

তার একমাত্র ছেলে সাজিদ হাসান পলাশ যশোর জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও সর্বশেষ যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি কমিটির সদস্য ছিলেন।

যশোর ক্রীড়াঙ্গনে মোকছেদ শফির দীর্ঘদিনের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন সাঁতার কোচ আব্দুল মান্নান। তিনি বলেন, ১৯৭৭-৮৪ সাল পর্যন্ত জেলা দলের ওয়াটার পোলো খেলোয়াড় ছিলেন। তার হাতে গড়ে গঠেছে যশোরের অসংখ্য ক্লাব। ১৯৯৯ সালে যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর যুগ্ম সম্পাদক, সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কমিটির সহ-সভাপতি ছিলেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, সাবেক সভাপতি খায়েরুজ্জামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ পারভেজ ফুল, সোনালী অতীত ক্লাবের সভাপতি এবিএম আখতারুজ্জামান, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা

ঘোষণায় কোয়ার্টজ, চালানে ভায়াগ্রার কাঁচামাল বেনাপোল বন্দরে কড়া নিরাপত্তা

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে যশোরে প্রস্তুতি সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.