Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMay 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেসার্স গৌর এন্টারপ্রাইজের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদ সংলগ্ন খলিশাবুনিয়ায় ২৬০ বিঘা জমি দখলকৃত মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সময় খলিসাবুনিয়ার রাস্তা ভেঙে কয়েক শত বিঘা জমি নদীর চরের সাথে মিশে যায়। পরবর্তীতে ২৬০ বিঘা জমি বাদ দিয়ে মানুষের চলাচলের জন্য রিং বেড়িবাধ তৈরি হয়। আর ওই ২৬০ বিঘা জমি নদীর সাথে মিশে যাওয়ায় জোয়ার ভাটা বইতে থাকে।

তখন ওই সকল জমির মালিকগণ জমি রক্ষা করতে না পেরে কালীগঞ্জের মৎস্য ব্যবসায়ী আব্দুল সাত্তার মোড়ল এর কাছে ডিড দেয়। শর্ত থাকে ঘেরে বাঁধ দেওয়ার পর থেকে ৪ বছর কোন হারি দিবে না, ৪ বছর পর থেকে হারি দিবে। কিন্তু সাত্তার মোড়ল বাঁধ দেওয়ার কাজ শুরু করলেও প্রবল জোয়ার ভাটার কারণে বাঁধ সম্পূর্ণ করতে না পেরে ছেড়ে চলে যায়। পরবর্তীতে সাতক্ষীরার ব্যবসায়ি জাহাঙ্গীর একই চুক্তিতে এসে ঘেরের বাঁধ দেয়ার কাজ সম্পন্ন করে।

কিন্তু কয়েক বছর ঘের করার পর আবার বাঁধ ভেঙে যাওয়ায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে ২ বছর পর জমির মালিকগণ মিজানুর রহমানের কাছে ২০২১ সালে ঘেরের জমি হস্তান্তর করে ২০২২ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ডিড দেয়।

মিজান ২০২১ সালে প্রায় কোটি টাকা ব্যয় করে বাঁধ দিয়ে ঘেরের জমি রক্ষা করে ঘেরে মাছ চাষ শুরু করে কিন্তু বার বার বাঁধ ছুটে যাওয়ায় কোটি টাকার ওপরে খরচ করে। জমির হারির টাকা দিতে না পারায় কারণে কতিপয় জমির মালিক মুজিবুর আইয়ুব মোল্যা, সাইফুল মোল্লার নেতৃত্বে ২৬ এপ্রিল ১/২ শত লাঠিয়াল বাহিনী ছোট ৩ টা বাসা সহ ঘেরের মেইন বাসা ভাঙচুর করে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় ও ঘেরের মাছ লুট করে। ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়।

জমির মালিক আবুল কালাম মোল্লা বলেন, আমাদের চার ভাইয়ের মোট ছয় বিঘা জমি রয়েছে কিন্তু মিজান এতো বছর ধরে আমাদের জমির হারি না দেয়ায় আমরা আমাদের জমি দখলে নিয়েছি, স্থানীয় ইউপি সদস্য ইমাম হাসান বলেন, জমির মালিক ও ডিড মালিকদের মধ্যে দীর্ঘদিন গোলমাল চলে আসছে। ঘের মালিক ও জমির মালিকদের মধ্যে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি এর একটা সুষ্ঠ নিষ্পত্তি তাড়াতাড়ি হওয়া দরকার তা না হলে এখানে একটা খুন খারাপি হতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.