Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই : বিপুল

banglarbhoreBy banglarbhoreMay 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, আপনারা আমার দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে সদর উপজেলাকে আমি সত্যিকার অর্থে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করবো। করোনাকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি চেয়ারম্যান হলে সদর উপজেলা বাণিজ্যিক প্রতিষ্ঠান হবে না, হবে সত্যিকার অর্থে একটি সেবামূলক প্রতিষ্ঠান।

রোববার বিকেলে ফতেপুর ইউনিয়নের ফতেপুর ঋষীপাড়া, ভায়না, তারাগঞ্জ বাজারসহ কয়েকটি বাজারে নির্বাচনী পথসভা তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত স্মার্ট উপজেলা গড়ার জন্য সবাই দোয়াত-কলম প্রতীকে ভোট দেবেন। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর হবে সুখি, সমৃদ্ধ ও শান্তিময় উপজেলা। দোয়াত-কলম বিজয়ী হলে উপজেলাবাসী যোগ্য সম্মান পাবেন। উপজেলা পরিষদ সেবাকেন্দ্রে পরিণত হবে। বাণিজ্য বা ফয়দা লুটার সুযোগ কেউ পাবে না। প্রতিটি নাগরিক ন্যায্য সুযোগ-সুবিধা পাবেন।

ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর, ইউপি সদস্য কায়েম আলী, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, ওমর আলী, বাদল দাস, সাধন দাস, ধীরেন দাস, শিদাম দাস, মাখন দাস, শৈলেন দাস ও মহিলালীগ নেত্রী কল্যাণী দাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবির দ্বীপ, যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, সাইদুর রহমান রিপন ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.