Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাবার মতো পিটিয়ে ছেলেকেও হত্যা

banglarbhoreBy banglarbhoreMay 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলায় বাবার মতো পিটিয়ে ছেলেকেও দুর্বৃত্তরা হত্যা করেছে ছেলেকে। উপজেলার কন্যাদহ গ্রামের মুকুল নামে এক যুবককে চাঁদা না দেয়ায় পিটিয়ে হত্যা করা হয়। বুধবার রাতে তাকে পেটানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান।এদিকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি রূপন কুমার সরকার।
১৯৯৯ সালে একই ভাবে মুকুলের বাবা আব্দুল আজিজকেও সবার সামনে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় হাসান মেম্বারসহ বাহিনী প্রধান আয়নালে ছোট ভাই বাবু, তার আরেক ভাই ইমাজ উদ্দিন সহ ১০-১৫ জন চাঁদার দাবিতে মুকুলের বাড়িতে যায়। তারা মুকুলের কাছে তারা দুই লাখ টাকা চাাঁদা দাবি করে। চাঁদা না দিতে চাইলে তাকে বেধড়ক মারপিট করা হয়। এ সময় রক্ষা করতে গেলে মুকুলের ছোট ভাই বকুলকেও পেটানো হয়। বর্তমানে বকুল যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, মুকুলের অবস্থা খারাপ দেখে অভিযুক্তরা ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা দুই ভাইকে যশোর সদর হাসপাতালে আনেন। কিন্তু মুকুলের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে মুকুল চিকিৎরত অবস্থায় মারা যান ঢাকার একটি হাসপাতালে। আর যশোর সদর হাসপাতালে গুরতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বকুল।

যশোর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি রূপণ কুমার সরকার বলেন, ‘মুকুল হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখন নাম বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানাবো। ’
তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাসান মেম্বার, শাওন ও তাজুকে আটক করা হয়েছে। আর বাহিনী প্রধান আয়নালসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

আহত বকুল জানান, ১৯৯৯ সালে একই ভাবে মুকুলের পিতা আব্দুল আজিজকেও সবার সামনে পিটিয়ে মেরে ফেলে আয়নালসহ তার পোষ্য সন্ত্রাসীরা। এ ব্যাপারে আইনালের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.