Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রেমালের তাণ্ডব : মাগুরায় ফসলের ব্যাপক ক্ষতি

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা:
মাগুরায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কৃষকের উঠতি ফসল তিল গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ক্ষতির মধ্যে পড়েছে কৃষক।
মধ্যরাত থেকে রেমালের প্রভাবে গাছে থাকা কৃষকের লিচুসহ ঘরবাড়ি, গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।
সরজমিনে মাগুরা সদর উপজেলা বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে থাকা তিল গাছগুলো বাতাসের তাণ্ডবে মাটিতে শুয়ে পড়েছে। গাছের গোড়ায় পানি জমে রয়েছে। কৃষকরা বলছেন বৃষ্টির পর রোদ উঠলে তিল গাছগুলো মারা যাবে। তেল জাতীয় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা দিশেহারা।

মাগুরা সদর উপজেলা কৃষক হাজরাপুর গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, তিন বিঘা জমিতে তেল জাতীয় ফসল তিল আবাদ করেছিলাম। ঘূর্ণিঝড় রিমালের কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই তিল গাছগুলো এখন আর বাড়িতে নেওয়া যাবে না। অনেক গাছেই ফুল ফল ধরেছে। আর মাত্র কয়েকদিন পরেই এই ফসলগুলো ঘরে উঠাতে পারতাম।
মাগুরা সদর উপজেলা হাজরাপুর গ্রামের লিচু চাষি আকামত হোসেন বলেন, দেশি জাতের হাজরাপুরি লিচু বিক্রি শুরু করেছি বেশ কয়েকদিন আগে থেকেই। বর্তমানে লিচু বাগানে আছে বোম্বাই জাতের লিচু। তবে রোববার রাতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অনেক লিচু গাছ থেকে ঝরে পড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে লিচু গাছের ডাল ও লিচু ঝরে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবীর বলেন, প্রকৃতি দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কৃষকের মাঠে থাকা উঠতি ফসল তিল ও লিচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ফসলের ক্ষেতে পানি জমে আছে। রেমালের প্রভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা করছে কৃষি বিভাগ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.