Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩, ২০২৪

স্ত্রীর করা যৌতুক মামলায় আটক এক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে স্ত্রীর দায়ের করা যৌতুক আইনে মামলায় জিয়াউর রহমান জিকু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি শহরের লোন অফিসপাড়া বড় মাছ বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে।

জিকুর স্ত্রী বকচর মসজিদ পাড়ার ফাতেমা তুজ জোহরার দায়েরকরা এজাহারে আরো আসামিরা হলেন, তার শাশুড়ি ফজিয়ার রহমান (৫৮) এবং ননদ দৃষ্টি (৩৫)। এজাহারে ফাতেমা তুজ জোহরা উল্লেখ করেছেন, ৯ বছর আগে ৮ লাখ টাকা দেন মোহরানায় জিকুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন জিকু নেশাগ্রস্ত। বিয়ের পর তার গর্ভের দুইটি সন্তান জোর করে আসামিরা নষ্ট করে দেয়। তার ওপর চলে নানা ভাবে নির্যাতন। বিভিন্ন অযুহাতে তার পিতা মাতার কাছ থেকে ১২ লাখ টাকা যৌতুক গ্রহন করে। তার গর্ভে তৃতীয় সন্তান আসলে তাকেও নষ্টের পরিকল্পনা করে। তিনি তার পিতার বাড়িতে চলে যান। সেখান তার একটি মেয়ে হয়। পরে তাকে পিতার বাড়িতে রাখার পরিকল্পনা করে। পরিবারের লোকজন বাসাভাড়া করে দেয়। ওই বাসার আসবাবপত্র কেনা বাবাদ আরো সাড়ে ৯ লাখ টাকা দেয়া হয়। ২ বছর পর জিকু ঢাকায় আবস্থান করাকালে ব্যবসার জন্য আরো ১০ লাখ টাকা দাবি করে। কিন্ত গহনা ও জিনিসপত্র বিক্রি করে তাকে ৬ লাখ টাকা দেয়া হয়। গত ১২ নভেম্বর তাকে মারপিট করে ফের পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। তাকে নানা ভাবে হত্যার চেষ্টাও করা হয়।

তার সাথে সংসার করতে হলে ফের ২০ লাখ টাকা দিতে হবে বলে জানিয়ে দেয়। তার পিতার মৃত্যুর পর বকচর এলাকার জমি বিক্রি করে টাকা দিতে বলে। এত তিনি রাজি না হওয়ায় তার পিতার বাড়িতে গিয়ে মারপিটে জখম করে। পরে চলে গেলে তিনি হাসপাতালে ভর্তি হন এবং থানায় মামলা করেন। পরে পুলিশ এই মামলায় জিকুকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.