Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় পুলিশ সদস্যের সাথে গ্যারেজ মিস্ত্রির ধস্তাধস্তি, গুলি বর্ষণ : কনস্টেবল ক্লোজড

banglarbhoreBy banglarbhoreJune 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা 

 

মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছায় পুলিশের সাথে গ্যারেজ মিস্ত্রির ধস্তাধস্তিতে এক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে । পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কংনং ১৫৩৩) পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ।ওই পুলিশের পিটুনিতে আহত গ্যারেজ মিস্ত্রি শিওড়দা গ্রামের মতিউর রহমানের ছেলে রিপন (২২) যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

সারেজমিন মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী শিওড়দা গ্রামের নুর আলী সরদারের ছেলে এস এম সরদার জানান – মঙ্গলবার সকাল অনুমান নয়টা সাড়ে নয়টার দিকে শিওড়দা পুলিশ ক্যাম্পের কনস্টেবল রিকন হোসেন (কং নং ১৫৩৩) শিওড়দা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনের কাছে মোটরসাইকেল মেরামতের জন্য যান। গ্যারেজ মিস্ত্রি রিপন পুলিশকে জানান, মোটরসাইকেলের একটি যন্ত্রাংশ ঝিকরগাছা ছাড়া পাওয়া যাবে না এবং আমি মেরামত করতে পারব না।

 

এ কথা শুনে পুলিশ কনস্টেবল রিকন হোসেন শিওড়দা পুলিশ ক্যাম্পে ফিরে যান। সেখান থেকে পুলিশের পোশাক পরে হাতে চাইনিজ রাইফেল এবং লাঠি নিয়ে গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনকে বেদম প্রহার করতে থাকেন। এক পর্যায়ে ওই পুলিশ গুলি করতে উদ্যত হন। এ সময় অপর প্রত্যক্ষদর্শী শিওড়দা গ্রামের আনারুল ইসলামের ছেলে তুষার (২৫) পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কং নং ১৫৩৩)গুলি না করার জন্য জাপটে ধরেন। তখন রাইফেল থেকে এক রাউন্ড গুলি বের হয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে পুলিশ কনস্টেবল শিওড়দা পুলিশ ক্যাম্পে ফিরে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের এএসপি (সার্কেল) নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। ক্যাম্পে থাকা পুলিশ কনস্টেবল রিকন হোসেন আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গুলি করার হুমকি দেন। এ সময় নিশাত আল নাহিয়ান কনস্টেবলকে বুঝিয়ে সুুঝিয়ে রাইফেলটি নিয়ে নেন। এরপর পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে (কং নং ১৫৩৩) পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয় পুলিশ কনস্টেবলকে উপযুক্ত বিচার করা হবে।

আহত গ্যারেজ মিস্ত্রি রিপন হোসেনের পিতা মতিয়ার রহমান জানান – তার ছেলেকে ওই পুলিশ পিটিয়ে হাত পা এবং কানে রক্তাক্ত জখম করেছেন। বর্তমানে আমার ছেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম জানান, এ ঘটনা শুনে ঘটনাস্থল শিওড়দা বাজারে এসে পুলিশ কর্মকর্তাদের সাথে ফলপ্রসু আলোচনা করি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্যারেজ মিস্ত্রির সাথে পুলিশ কনস্টেবলে রিকন হোসেনের (কং নং১৫৩৩) সাথে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ কনস্টেবল রিকন হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.