Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৫, ২০২৪

বিজয় মিছিলে যাওয়ার সময় কিশোরকে ছুরিকাঘাত, আরেকজনকে গণপিটুনি

যশোর সদর উপজেলা নির্বাচন
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। এই ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বাজারে ঘটনাটি ঘটেছে।

আহত সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা মিছিল করার জন্য চাঁচড়া বাজারে সমবেত হচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ বলেন, পেছন থেকে হঠাৎ কেউ একজন আমার বুকে ছুরি মারে। আমি তাকে চিনতে পারিনি।

গণপিটুনির শিকার শাকিবের মামা শহিদ রহমান বলেন, মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় শুনি কেউ একজন ছুরিকাঘাতে আহত হয়েছে। নামাজ শেষে ফেরার পথে জানতে পারি, আমার ভাগনেকে গণপিটুনি দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুল মালেক বলেন, চাঁচড়া এলাকায় এক ছেলে ছুরিকাহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর পরপরই আরেক কিশোর ভর্তি হয়েছে গণপিটুনির শিকার হয়ে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.