Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৬, ২০২৪

সেই কথিত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের দিনে আটক বিতর্কিত দুই সাংবাদিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মনগড়া বক্তব্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

আসামিরা হলো, যশোরের কিসমত নওয়াপাড়া গ্রামের শামছুর রহমান নিরব, ঝিনাইদহ সদর উপজেলার হামদাহ গ্রামের শারমীন আরা ও যশোর সদর উপজেলার দলেননগর পশ্চিমপাড়ার শরিফুল ইসলাম ।

এজহারে এসআই কামাল হোসেন উল্লেখ করেছেন, নির্বাচনের দিনে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তিনি হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনজনকে আটক করেন। পরে জানতে পারে ওই তিনজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাব পুুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা মিথ্যা তথ্য সরবারাহ করে এবং তা ভিডিও প্রচার করে। আসামি শরিফুল ইসলাম ওই ছবি ও ভিডিও রেকর্ড করে। আসামি নিরবের কাছ থেকে একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়। তাতে লেখা আছে দৈনিক নবচিত্র পত্রিকার যশোর জেলা প্রতিনিধি। কিন্তু নির্বাচনের অনুমতি সম্বলিত কোন কার্ড দেখাতে পারেনি। আসামি শারমীন আক্তারের কাছ থেকে একটি কার্ড উদ্ধার করা হয়।

তাতে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ড থানার নির্বাচনের তথ্য সংগ্রহের অনুমতি পত্র লেখা আছে।

এছাড়া তার কাছ থেকে জাতীয় দৈনিক মাতৃজগতের ঝিনাইদহ প্রতিনিধি লেখা একটি প্রেসকার্ড জব্দ করা হয়। সেই সাথে কিছু মোবাইল ফোনসেট ও একটি ক্যামেরা, একটি মাইক্রোফোন যাতে জাগরণী টিভি লেখা আছে ও একটি এয়ারফোন উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সেখানে অবস্থান করছিল।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই তিন আসামিকে আদালতে পাঠালে তারা জামিন প্রার্থনা করেন। আদালতে তাদের জামিন মঞ্জুর করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.