Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Fish-Text_624
  • Fish-Text_1175
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় খেঁজুর বাগান পরিদর্শনে উচ্চ পর্যায়ের সাচিবিক দল

banglarbhoreBy banglarbhoreJune 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের সাচিবিক দল। এ সময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রূপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প নেয়া এবং এই প্রকল্প যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রূপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সাচিবিক দলটি। কিছুদিন আগেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের ঐতিহ্য খেজুর গুড়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করে সাচিবিক দলটি।

উচ্চ পর্যায়ের সাচিবিক দলটির নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হামিদুল হক, সদস্য ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রীপরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, চৌগাছার বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা, খেঁজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্বদানকারী ও যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানা, চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.