Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৮, ২০২৪

কৃষিতে অবদান : যশোরে আটজন কৃষি কর্মকর্তাকে সম্মাননা প্রদান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধি বিষয়ে অবদানের জন্যে আটজন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় খামারবাড়ি মিলনায়তনে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবহিতরণ ও প্রকল্প প্রনয়ন কর্মশালা অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকসই প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা ছয়জন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপপরিচালক একজন করে মোট দুইজন।

তারা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, অচিন্ত্য কুমার ভৌমিক, মতিয়ার রহমান ও নিকুঞ্জ কুমার মন্ডল, আব্দুল করিম ও আব্দুল্লাহ আল মামুন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.