Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাশরাফীর নাম ভাঙ্গিয়ে বাড়িঘর ভাংচুর : আটক ১

banglarbhoreBy banglarbhoreJune 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নাম ভাঙ্গিয়ে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ির ১৫ শতক জমি দখল করে একতলা ভবন ভাংচুর ও গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশারী ভূমিদুস্য মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুর রহমান শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করছেন। পরে ওই রাতেই প্রভাবশালী ভূমিদুস্য মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাখোলা মোড় সংলগ্ন নাছিমা বেগমের সাথে মোহাম্মদ উল্ল্যার জমি নিয়ে বিরোধ আছে। জমির নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু মোহাম্মদ উল্ল্যাহ কিছুদিন পূর্বে তার লোকজন নিয়ে জমিতে থাকা গাছপালা ও ঘরবাড়ি ভাংচুর করে। ওই সময় নাছিমা বেগমসহ তার পরিবারের লোকজন বাধা দিলে মোহাম্মদ উল্ল্যাহসহ তার লোকজন তারা এমপি মাশরাফীর লোক পরিচয় দিয়ে ঘটনাস্থলে নাছিমা বেগমের বাড়ি ঘর ভাংচুর ও গাছপালা কেটে ক্ষতি করে। প্রকৃত পক্ষে ঘটনার বিষয়ে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি অবগত নয়।

এদিকে শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা ভুক্তভোগির পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন ও ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে ও এ সমস্যা সমাধানের আশ^াস দিয়েছেন।

এ বিষয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন,‘সম্প্রতি নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় নাসিমা বেগম নামে এক মহিলার বাড়ি ভাংচুর ও গাছ কাটার ঘটনা ঘটেছে। এ বিষয়টি ও অপরাধকারীদের সম্পর্কে এমপি মহোদয় মোটেও অবগত নন। যারা তার নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছে তাদের আইনের আওতায় আনার জন্য শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী বলেন, ঘটনাটি গত নভেম্বর মাসের। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বাড়ি ভাংচুর ও গাছ কাটার ঘটনায় সে যাতে আর আইন শৃংখলার পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.