Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সবজি বিক্রেতার

banglarbhoreBy banglarbhoreজুন ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতার। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারি হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশে চৌগাছার বাসে উঠে বসেন।

ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তাকে বহনকারী বাসটি চৌগাছায় পৌঁছালে বাস থেকে সকল যাত্রী নেমে গেলেও তিনি সিটে অচেতন অবস্থায় ছিলেন। বাস কাউন্টারের সদস্যরা তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন।

রাতে কিছুটা জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হলেও তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, রোববার বিকেলে বাস কাউন্টারের লোকজন এসে অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারণে তার মৃত্যু ঘটেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.