Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে দুর্নীতি বিরোধী র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreJune 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে পৃথকভাবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে বিতর্কের বিষয়ে ছিল ‘সামাজিক আন্দোলনে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস দীপু।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক, (অব.) সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও একই কলেজের অধ্যাপক (অব.) শ্যামাপদ দাশ, সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজের অধ্যাপক (অব.) হারুন উর রশিদ, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত মিস্ত্রি ও শিক্ষিকা সোমা বিশ্বাস। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, কণিকা সরকার, মাওলানা আশরাফুল ইসলাম, কৃষ্ণা কর্মকার প্রমুখ। অতিথি হিসেবে অংশগ্রহণ করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক জিএম আবু হাসান আব্দুল্লাহ প্রমুখ। ১২ জুন বুধবার সকাল ৯টায উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে মতবিনিময় সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ বিতর্কে কালিগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের চৌকস শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.