Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাউন্সিলিং সেন্টার বিষয়ক পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সচেতনতার অভাব রয়েছে
banglarbhoreBy banglarbhoreJune 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মানসিক সমস্যায় ভুগলেও বেশির ভাগ মানুষ চিকিৎসা করাতে চান না। মানসিক চিকিৎসা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা রয়েছে। আবার কোথায় গেলে মানসিক স্বাস্থ্য চিকিৎসা করানো যায়, এটি অনেকে জানেন না। মানসিক রোগে ভুগছেন এমন রোগীর সংখ্যা বাড়ছে।

ফলে মানসিক স্বাস্থ্য চিকিৎসার গুরুত্ব বাড়ছে। জেলা ও উপজেলা পর্যায়ে কাউন্সিলিং সেন্টার চালুর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে কাউন্সিলিং সেন্টার চালু করতে পারলে চিকিৎসা সহজ হবে। মানুষ উপকৃত হবে।

বুধবার যশোরে কাউন্সিলিং সেন্টার স্থাপন বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শক কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শহরের একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও রাইটস যশোর।

পাচারের শিকার থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসনে কাজ করছে উইনরক ইন্টারন্যাশনালের আশ^াস প্রকল্প। এই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্লা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ।

বক্তব্য রাখেন যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফিজিওলজি বিভাগের প্রফেসর ও ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। কর্মশালায়, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.