Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৭, ২০২৪

যশোরে এ্যারিষ্টোফুডের জমি দখলে মরিয়া একটি চক্র, থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পায়তারা করছে। দিনরাত সন্ত্রাসী চক্রের নানা ধরনের হুমকি ধামকির কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েও কোনো প্রতিকার পাননি। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজার তিনটি খতিয়ানে ও চারটি দাগে ৫৯.৫০ শতক জমি এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের নামে কেনা হয় ২০১৭ সালের এপ্রিলে। এরপর তারা পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। এছাড়া ওই জমিতে তারা পাকা ঘর তৈরি করে সেখানে জ্বালানী গ্যাস ও সিলিন্ডারের ব্যবসা শুরু করে। এর মাঝে গত ২৫ এপ্রিল ওই জমির টিনের বেড়া সরিয়ে প্রাচীর দেয়ার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। দুইদিন পর স্থানীয় একদল সন্ত্রাসী এসে কাজে বাধা দেয়। এমনকি তাদের রাজমিস্ত্রিকে মারপিট করে জখম করে। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সেখানে যেয়ে রাজমিস্ত্রিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন রাজারহাটের ইয়াসিন উদ্দীন চুন্নু নামের একজন। ওই চুন্নুই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাদের কাছে নানাভাবে চাঁদা দাবি করে আসছেন। শুধুই তাই নয়, জাল একটি দলিল তৈরি করে ওই জমি তার বলে দাবি করছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি বেশ কয়েকবার মিমাংসা করা হয়েছে। তারা চুন্নুকে প্রতিহত করার চেষ্টাও করেছে। কিন্তু চুন্নু কারও কথায় শুনের হুমকি ধামকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.