Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যার রহস্য উদঘাটন

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যাররহস্য উদঘাটন। একই সাথে হত্যাকারি রমজান হোসেন ওরফে বাবুকে (২৭) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। 

শনিবার (২৯ জুন) সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর হত্যার ঘটনায় ব্যবহৃত চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণালংকার, নগদ ১২০০ টাকা, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডের শিকার পলির রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। রোববার (৩০ জুন) দুপুরে যশোর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন।

ঘাতক আসামি রমজান হোসেন ওরফে বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদ এর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৮জুন সন্ধ্যা রাত ৭টার সময় মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলির বসতঘরে বারান্দায় গলাকাটা লাশ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। এই সংক্রান্তে নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যশোর ডিবি পুলিশের একটি চৌকস টিম তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে সনাক্ত করে।

এরপর শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোড় থেকে আসামী রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর তার দখল থেকে পলির ঘর থেকে চুরি করা স্বর্ণালংকার, আসামীর ব্যবহৃত মোবাইল উদ্ধারসহ আসামী রমজানের স্বীকারোক্তি মোতাবেক তার বসতবাড়ী থেকে হত্যাকাজে ব্যবহৃত ধারালো চাপাতি, ঘটনাস্থল থেকে চাপাতির রক্তমুছা রক্তমাখা কাপড় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামী রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। ঘটনার দিন নিহতের বাসায় চুরির পরিকল্পনা করে বাড়িতে যায় ঘাতক রমজান। গভীর রাতে পলির বাড়িতে চুরি সংঘটনের সময় টের পেয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির একপযায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তৃতীয় লিঙ্গের পলিকে হত্যা করে। এরপর তার ঘরে থাকা স্বর্ণের কানের দুল, নগদ ২২৫০ টাকা চুরি করে পালিয়ে আসে রমজান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.