Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা:
তালায় উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সকালে তালা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান করে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ।

এ বছর উপজেলায় সামাজিক, ক্রীড়া,সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় চারজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়া কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া সংগঠন মীর হারুন-রশীদ (পুকার), কৈশোর কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতার খুলনার শিল্পী দেবশ্রী পাল।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ। পরে অতিথিরা চিত্রাংকন, নৃত্য, সংগীত প্রতিযোগিতা ও বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পুরস্কার এবং ক্রীড়া সামগ্রি বিতরণ ও মেলার স্টল পরিদর্শন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.