Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পৌরসভার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJune 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
যশোর শহরের হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা মোড়ের মফিজুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে পৌরসভার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষ নির্মাণাধীন স্থাপনাকে অবৈধ উল্লেখ করে তা ভেঙ্গে অপসারণের জন্য একাধিকবার চূড়ান্ত নোটিশ প্রদান করেছে। মফিজুর রহমান সেটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মফিজুর রহমান বলেন, ‘আমি এখনো নোটিশের জবাব দেয়নি। ওই জমির দলিলপত্র আমার কাছে আছে, আমি পৌরসভার এক ইঞ্চি জমিও নেব না। কে বা কারা আমার সাথে শত্রুতামূলকভাবে এই কাজটি করছে।’

জানা যায়, মফিজুর রহমান হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা মোড়ের তার বসত বাড়ির উত্তর পাশের রাস্তার জায়গা দখল করে নতুন দোকান ঘর নির্মাণ করছেন। নির্মাণধীন নতুন দোকান ঘরের পূর্ব পাশের জায়গা পূর্বে দখল করে আরও তিনটি দোকান ঘর করেছেন। পৌর কর্তৃপক্ষ জায়গাটি মানুষের চলাচলের জন্য ফেলে রেখেছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় তিনি ওই জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছেন। মফিজুরকে কাজ বন্ধের জন্য চলতি বছরের ৮ মে নোটিশ প্রদান করা হয়। নোটিশে বলা হয়, মফিজুর রহমান তার বসত বাড়ির উত্তর এবং পূর্ব পাশে রাস্তার জায়গা দখল করে আরসিসি কলাম নির্মাণ শুরু করলে উক্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু মফিজুর রহমান নোটিশের সন্তোষজনক জবাব না দিয়ে এবং নোটিশের নির্দেশ অমান্য করে কলাম নির্মাণ ও পুরাতন ভবনের সাথে সংযুক্ত করে এবং রাস্তার দিকে আরো বর্ধিত করে ছাদ ঢালাই কাজ সম্পন্ন করে।

এরপর ২৯ মে পৌর কর্তৃপক্ষ মফিজুর রহমান দোকান ঘর নির্মাণের বিষয়টি বে-আইনী উল্লেখ করে আরেকটি নোটিশ প্রদান করে। কিন্তু মফিজুর রহমান নোটিশটি নিতে অস্বীকার করায় পৌর কর্তৃপক্ষ সেটি তার বাড়ির সদর দরজায় সাটিয়ে দেয়। নোটিশে পৌর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে মফিজুর রহমানের দোকান করার নির্মাণ কাজ চালানোর বিষয়টিকে বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। সর্বশেষ ২৫ জুন পৌর কর্তৃপক্ষ মফিজুর রহমানকে পুনরায় নোটিশ প্রদান করে। নোটিশে মফিজুর রহমানকে তার বসত বাড়ির পূর্ব পাশের রাস্তার জায়গায় নির্মিত সেমিপাকা দোকান ঘর এবং উত্তর পাশে বর্তমানে নির্মাণাধীন পাকা ভবনসহ পৌরসভার অনুমোদনহীন তার সকল স্থাপনা ভেঙে অপসারণ করে পৌর কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা হয়। নির্দেশ অমান্য করলে কোন প্রকার নোটিশ প্রদান ব্যতিরেকে পৌরসভার পক্ষ থেকে উক্ত স্থাপনা ভেঙে অপসারণ করা হবে। যাবতীয় খরচ উন্নয়ন কর হিবেসে মফিজুরের কাছ থেকে আদায় করাসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

স্থানীয় বাসিন্দারা বলেন, মফিজুর রহমান প্রভাবশালী লোকদের সহায়তায় রাস্তার জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছেন। ঘরটি নির্মাণের ফলে এ পথ দিয়ে আমাদের চলাচলের জায়গা নেই। এখন ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হবে।’

যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ বলেন, ‘তাকে বারবার নোটিশ দেয়া হচ্ছে। কিন্তু কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। মফিজুর যদি দোকান ঘর ভেঙ্গে সরিয়ে না নেন, তাহলে নির্দেশ অমান্য করার কারণে পৌর কর্তৃপক্ষ স্থাপনা ভেঙ্গে অপসারণ করবে। জরিমানাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.