Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যা : আ.লীগের দুই নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreJuly 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় আ.লীগের দুই নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের একাংশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় তিনি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান। সেই সাথে আনার হত্যাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী রাজনীতিতে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলেও দাবি করে সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিভিন্ন সভা-সমাবেশে আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে জড়িয়ে কতিপয় ব্যক্তি উস্কানি ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে চলেছেন।

তিনি আরো বলেন, কোন তদন্তাধীন বিষয়ে কারো নামে কোন উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদান তদন্তকে বিভ্রান্ত করতে পারে। রাশেদ শমসের, রনি লস্কর, নাসিরসহ অন্য যারা এই জাতীয় বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিলে তদন্ত সঠিক পথে এগোবে বলে আমাদের  বিশ^াস। জনৈক চেয়ারম্যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে উদ্দেশ্য করে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, প্রশাসন অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মিন্টু দোষী হলে তার শাস্তি হোক এটা আমরাও চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান বলেন, কালীগঞ্জে আওয়ামী লীগে দুটি গ্রুপ বিদ্যমান। আনার হত্যার ঘটনা শুনে আমরা সবকিছু ভুলে তার পরিবারের পাশে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদেরকে জড়িয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আরা মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল, জেলা শ্রম বিষয়ক সম্পাদক মোস্তিাফিজুর রহমান বিজু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও আমিনুর রহমান তপুসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.