Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
  • রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
  • পানি সংরক্ষণ : পাইকগাছায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় সমবায় সমিতির কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ

সদস্য না হয়েও সভাপতি-সম্পাদক পদে সাবেক ও বর্তমান ইউপি মেম্বর
banglarbhoreBy banglarbhoreজুলাই ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

♦৯ সদস্যের কমিটির ৫জনই ভুয়া

♦ জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের ৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠনে নজিরবিহীন জালিয়াতি করেছে স্থানীয় প্রভাবশালী চক্র। সমিতির সাধারণ সদস্য না হয়েও সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদ দখল করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বও আবুল কালাম ও বর্তমান মেম্বর মফিজুর রহমানসহ পাঁচজন। জালিয়াতির মাধ্যমে গঠিত নির্বাহী কমিটি বাতিল ও ভুয়া সদস্যদের ছাটাই করার দাবি জানিয়ে মঙ্গলবার জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ সদস্যরা।

ইসলাইল হোসেন, সামছুর রহমান, কাশেম আলীসহ ১০ শতাংশ সাধারণ সদস্য স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, ১৯৮২ সালে শিমুলিয়া মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড গঠিত হয়। সর্বশেষ ২০২২-২০২৩ অডিট রিপোর্ট ও ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী সমিতির সাধারণ সদস্য সংখ্যা ১৪২ জন। এই ১৪২জন সদস্য তালিকায় নাম না থাকলেও জালিয়াতির মাধ্যমে ৯ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি, সম্পাদকসহ ৫টি পদ বাগিয়ে নিয়েছেন প্রভাবশালী চক্র। সমিতির সর্বশেষ ভোটার তালিকা/সদস্য তালিকা অনুযায়ী ১১৫ নম্বর সদস্য শিমুলিয়া গ্রামের তক্কেল বিশ^াসের ছেলে মো আবুল কালাম। অথচ তার সদস্যপদের স্থলে জালিয়াতি করে নিজের নাম বসিয়েছেন বর্তমান সভাপতি দাবিদার গোপীনাথপুর গ্রামের দাউদ মোড়লের ছেলে সাবেক ইউপি মেম্বর আবুল কালাম। তিনি সমিতির সাধারণ সদস্য না হলেও কিভাবে কমিটির সভাপতি হলেন সেটি সাধারণ সদস্যরা জানেন না।

ভোটার তালিকার ১৩৫ নম্বর সদস্য শিমুলিয়া গ্রামের রজব আলী ছেলে মফিজুর রহমান । অথচ তার সদস্যপদের স্থলে জালিয়াতি করে নিজের নাম বসিয়েছেন বর্তমান সম্পাদক দাবিদার আজমপুর গ্রামের আয়নাল বিশ^াসের ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। সাধারণ সম্পাদক দাবি করা মো. মফিজুর রহমান সাধারণ সদস্যই নয়। ভোটার তালিকার ৯০ নম্বর সদস্যের স্থলে টেম্বারিং (সদস্যের নাম মুছে হাতে লেখা) করে সহ-সভাপতি দাবিদার আনারুল ইসলামের নাম বসানো হয়েছে। যা ভোটার তালিকা/সদস্য তালিকায় স্পষ্ট।

ভোটার তালিকার ৩৩ নম্বর সদস্যের স্থলে টেম্বারিং (সদস্যের নাম মুছে হাতে লেখা) করে মো. খালিদ মোশারফের নাম বসানো হয়েছে । যা ভোটার তালিকা/সদস্য তালিকায় স্পষ্ট। তিনি সাধারণ সদস্য না হলেও ওই চক্রটি জালিয়াতির মাধ্যমে তাকে নির্বাহী কমিটির পদে বসিয়েছেন। সমিতির সর্বশেষ ভোটার তালিকায় মোট সদস্য সংখ্যা ১৪২। এই তালিকায় মোঃ আব্দুল হামিদের নাম নেই। তবুও তাকে নির্বাহী কমিটির সদস্য দেখানো হয়েছে।

নির্বাহী কমিটির পাঁচ জন সমিতির সাধারণ সদস্যই নয়। অথচ তারা ছবিযুক্ত ভোটার তালিকা/সদস্য তালিকায় প্রকৃত সদস্যদের নামের জায়গায় ওই পাঁচজন নিজেদের নাম, পিতার নাম, ঠিকানা ও ছবি জালিয়াতি করে নির্বাহী কমিটি নির্বাচন দেখিয়েছেন; যা সম্পূর্ণ অবৈধ। প্রকৃত সদস্যদের কাছে তথ্য গোপন করে কতিপয় সদস্যের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতির ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। এই অবৈধ নির্বাহী কমিটির ওই সদস্যদের কার্যকলাপে সাধারণ সদস্যরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছে। ফলে অবৈধ নির্বাহী কমিটি বাতিল ও ভুয়া সদস্য ছাঁটাই করার জন্য আবেদন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মার্চ ৩০, ২০২৬

রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.