Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ধর্ষণ ঘটনায় আটক ১

banglarbhoreBy banglarbhoreJuly 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের লেবুতলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল কাদের ওরফে কনক নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে মামলার পর আবারও ওই চাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা-মাতা।
আব্দুল কাদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

মামলা ও পরিবারের অভিযোগ থেকে তথ্য মিলেছে, বাঘারপাড়ার মথুরাপুরের এক মাদ্রাসা ছাত্রী গত ২৮ জুন সন্ধ্যায় তার ভাইয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি শুরু হয়। পথিমধ্যে যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বন্ধ দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় মোটরসাইকেলযোগে আসা আব্দুল কাদেরও ওই দোকানে থামেন। এ সময় কনক নিজেকে বাহিনীতে চাকরি করেন মর্মে পরিচয় দিয়ে ওই ছাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলেন।

একপর্যায়ে ওই ছাত্রী রাজি হলে তাকে মোটসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় কুপ্রস্তাব দেন কনক। তখন ওই ছাত্রী মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে জোর করে ধরে লেবুতলা গ্রামের হারুন মোল্লার বাড়ির অদূরে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রীর কান্নাকাটির একপর্যায়ে কনক মেয়েটির পরিবারের মোবাইল নাম্বার নিয়ে তার ১৬৪২-৫১২৮৪০ মোবাইল নাম্বার থেকে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের ব্যবহার করা ০১৭৮৭-৮৪২০২১ নাম্বারে ফোন করে টাকা দাবি করেন। টাকা না দিলে ওই ছাত্রীকে হত্যারও হুমকি দেন। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে প্রতারক ঘটনাস্থলে ওই ছাত্রীকে ফেলে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে সব ঘটনা বাবা মাকে জানালে তারা স্বজনদের সাথে আলোচনা করে ২৯ জুন যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

এদিকে থানায় অভিযোগ করায় এবং ঘটনা জানাজানি হওয়ায় অভিযুক্ত কনক ফোন করে ওই ছাত্রী ও তার বাবা মাকে হুমকি দিয়ে ঘটনা চেপে না গেলে অবস্থা খারাপ হবে বলে। পরবর্তীতে বুধবার শালতা ফুলবাড়ি ক্যাম্প ইনচার্জ আমিনুর রহমান আব্দুল কাদের ওরফে কনককে আটক করেন ।

এ ব্যাপারে যশোর কেতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক কনক সিলেট এলাকায় কর্মরত একটি বিশেষ বাহিনীর সদস্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.