Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
  • ২৭৯ কোটি টাকার প্রকল্পে কচুরিপানা-মেডিকেল বর্জ্য!
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৪

স্বামী থাকার পরও বিয়ে.. অতঃপর

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

স্বামী থাকা সত্ত্বেও অন্যকে বিয়ে করার অভিযোগে বুধবার যশোরের আদালতে ফাতেমা বেনজির মৌ (২৮) নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর শহরতলীর ঝুমঝুমপুরের আল মুজাহিদ মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
অভিযুক্ত ফাতেমা বেনজির মৌ পিরোজপুরের নাজিরপুর উপজেলার হরি পাগলা ছোট কুমারখালী গ্রামের বাসিন্দা।

আল মুজাহিদ হাসান মামলায় উল্লেখ করেছেন, ২০২৩ সালের ১৩ অক্টোবর ঢাকায় উভয় পরিবারের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে আল মুজাহিদ হাসানের সাথে ফাতেমা বেনজির মৌর বিয়ে হয়। বিয়ের পর আল মুজাহিদ হাসান প্রায়ই লক্ষ্য করেন তার স্ত্রী মৌ ১৫ দিন পরপর দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। ওই সময় তার মোবাইল ফোন নম্বর বন্ধ থাকে। এ নিয়ে মৌর সাথে আল মুজাহিদ হাসানের মনোমালিন্য সৃষ্টি হয়।

এক পর্যায়ে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে গত ২ ফেব্রুয়ারি বিকেলে যশোরে আইনজীবী সমিতির কার্যালয়ে দুইজন আইনজীবীর উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। মৌ সালিশে স্বীকার করেন যে, তার প্রথম স্বামীর নাম শেখ আবু বক্কর সানি। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়া পাড়া এলাকায়। তিনি প্রথম স্বামীকে তালাক না দিয়ে এবং এ সংক্রান্ত তথ্য গোপন করে আল মুজাহিদ হাসানকে বিয়ে করেছেন। তখন আল মুজাহিদ হাসান তার সাথে প্রতারণার কারণ জানতে চাইলে মৌ তাকে হুমকি ধামকি দেন। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন আল মুজাহিদ হাসান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার

চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.