Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তীর্থ হত্যা : মূল আসামি বন্ধু আমান গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজুলাই ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরায় তীর্থ রুদ্র হত্যাকাণ্ডের মূল আসামি তারই বন্ধু তায়হান ইসলাম আমানকে মাগুরা থানা পুলিশ গ্রেফতার করেছে। তারা মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী।

তার দেয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর লুকিয়ে রাখা তীর্থর মোটরসাইকেলটি আমানের খালাবাড়ি মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাগুরা আদর্শ কলেজের শিক্ষার্থী এবারের চলতি এইচএসসি পরীক্ষার্থী তীর্থ রুদ্র মাগুরা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী নিমাই রুদ্রর ছেলে। তার সাথে আমানের পরিচয় হয় দিন পনের আগে। একই পাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে তাদের মধ্যে সখ্যতাও তৈরি হয়। সেই সূত্র ধরেই ১ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমান বাড়ি থেকে তীর্থ রুদ্রকে ডেকে নিয়ে যায়। তারপর শহরের দরিমাগুরা দোয়ারপাড় এলাকায় আল আমিন এতিমখানার পেছনে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে তীর্থকে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন বলেন, আমানকে শুক্রবার গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী সন্ধ্যায় তীর্থ রুদ্রর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সে পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে ব্যপক জিজ্ঞাবাদ করা গেলে হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। গ্রেফতার তায়হান ইসলাম আমান মাগুরা শহরের ঋষিপাড়ার জিয়াউর রহমান জিবলুর ছেলে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.