Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাল দলিলে ভূমি দখল চেষ্টা

banglarbhoreBy banglarbhoreJuly 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলার কোতয়ালী থানাধীন জে এল নং ১২ দোগাছিয়া মৌজায় অবস্থিত লিয়াকত হোসেনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০০ বছরের বেশিকাল যাবৎ স্বত্ব দখলীয় সাবেক ৩২৬৭ নং দাগের ১৪০ শতক জমি ভূমিদস্যূগণ জাল দলিল বুনিয়াদে দখলের চেষ্টা করা হয়েছে।

গত ২৮ জুন বিকেলে ১০/১১ জন মাস্তান শ্রেণির লোকজন হাতে দা, লাঠি, সাবল, কোদাল, লোহার রড, বাঁশের লাঠিসহ ট্রাক্টর নিয়ে নালিশী জমিচাষ ও জবর দখল করার চেষ্টা করে। এ সময় লিয়াকত হোসেন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ভূমিদস্যূদেরকে প্রতিহত করেন। পরে গত ৩০ জুন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা করলে আদালত নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করেন। ভূমিদস্যূরা হলেন, ওই এলাকায় বসবাসকারী ইসলামপুর গ্রামের আবেদ আলী, আব্দুল কাদের, রহিমা বেগম এবং আয়নাল হক।

এদিকে, শনিবার সকাল ১০ টার দিকে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ওই ভূমিদস্যু গং লিয়াকত হোসেনের নালিশী ১.৪০ একর জমি জবর দখলের উদ্দেশ্যে জমির ২৭ শতক জমিতে অবস্থিত পুকুরটি ভরাট করে ফেলে। বাকি ১১৩ শতক অংশে রোপণকৃত ৫০০টি কলাগাছসহ জমির উত্তর পাশের রাস্তার সরকারি গাছপালা কেটে নিয়ে যায় এবং জমির সীমানা ও পরিচয় (সাইনবোর্ড) নষ্ট করে দেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা

    September 15, 2026

    বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী

    September 15, 2026

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.