Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহরের বকচর মোড় থেকে নীলগঞ্জ সড়কের বেহাল দশা

banglarbhoreBy banglarbhoreজুলাই ৭, ২০২৪Updated:জুলাই ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বকচর মোড় থেকে নীলগঞ্জ সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন গ্রহণ করেননি। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া মানুষরা দুর্ভোগ সঙ্গী করেই হেঁটে পানিতে ভিজে গন্তব্যে যান। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে থাকে। সড়কের চলাচলকারী যানবহনগুলো মানুষের দুর্ভোগের প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে। রাস্তায় বড় বড় খানা খন্দগুলোয় জমে থাকা পানিতে মানুষের ভিজিয়ে টাপুরটুপুর করে দিচ্ছে। বিশেষ করে নামাজির মানুষেরা পড়েছে সবচেয়ে বিপদে।

শনিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। এদিন পৌর এলাকার মূল রাস্তাসহ পাড়া-মহল্লার রাস্তায় কোথাও হাঁটুপানি, আবার কোথাও রাস্তার উপর পানির স্রােত বয়ে যায়। পানিতে ময়লা-আবর্জনা ভাসতে থাকে। ময়লা-আবর্জনার ছড়ায় উৎকট দুর্গন্ধ।
স্থানীয় লোকজন বলছেন, সামান্য বৃষ্টি হলেই যশোর পৌর এলাকা পানি থৈ থৈ করে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করে না।

নীলগঞ্জের বাসিন্দা নীলকমল সাহা বলেন, মাত্র দুই ঘন্টার বৃষ্টির পানি নিস্কাশনের সক্ষমতা নেই যশোর পৌর সভার। অথব জলাবদ্ধতা দূরকরণে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিগত পৌর মেয়র বকচর মোড় থেকে নীলগঞ্জ সড়কটি একবার রাস্তাটি সংস্কার করেছিলো। এরপর আর কেউ এই সড়কটি দিকে তাকাননি। ফলে কেউ এই সড়কটি সংস্কার করতে এগিয়ে আসেনি।

ওই এলাকার বাসিন্দা কলেজ শিক্ষক অজিত কুমার পাল বলেন, অযোগ্য, অথর্ব্য পৌর মেয়রের কারণে পানিতে ডুবতে হয় পৌরবাসীর। পানিতে ভিজে হেঁটে হেঁটেই যাতায়াত করতে হয় তাদের। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত অনেকে পা পিছলে দুর্ঘটনায়ও পড়ছেন। তবে জরুরি প্রয়োজন ছাড়া বর্ষা হলে কেউই বাসার বাইরে বের হয় না। পানিতে তলিয়ে যাওয়ায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে।

তিনি আরো বলেন, বর্তমান কাউন্সিলর আসাদুজ্জামান বাবলুর বাড়ি নাজির শংকরপুর এলাকার মধ্যে পড়েছে। তিনি কখনো এই এলাকায় আসেন না। মানুষের কোন খোঁজ খবর রাখেন না। একটি গুরুত্বপূর্ণ সড়ক বকচর মোড় থেকে নীলগঞ্জ। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক শত যানবহন চলাচল করে। লাখ লাখ মানুষ যাতাযাত করে। এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার ফলেও এই সড়কটির দিকে কর্তৃপক্ষ কোন খবর রাখেন না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.