Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
  • যশোরে ‘ড্রিম মোবাইল এক্সক্লুসিভ শপ’ উদ্বোধন
  • যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ
  • যশোরে মাদক ও সন্ত্রাসের অভিযোগে সাজু বদ্দি গ্রেপ্তার, সমর্থকদের উত্তেজনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

banglarbhoreBy banglarbhoreজুলাই ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা:
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মানুষদের নানা প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুজিব কেল্লা নির্মাণ হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২ টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর নামক স্থানে মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

তালা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক প্রমুখ।

মুজিব কেল্লা নির্মাণে উচ্ছ্বসিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মিজানুর গোলদার বলেন, মুজিব কেল্লা আমাদের চাওয়া ছিলো। এটা বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।
১২ নং খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, খলিলনগর ইউনিয়ন একটি দুর্যোগ প্রবণ ইউনিয়ন। দুর্যোগে আশ্রয়স্থল হতে যাচ্ছে এই মুজিব কেল্লা।

অতীতে দুর্যোগ প্রবণ মানুষের আশ্রয়ের একমাত্র ব্যবস্থা ছিল সরকার অনুমোদিত সাইক্লোন সেন্টার। তবে সাইক্লোন সেন্টারের আধুনিক সংস্কার করে সরকার দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে মুজিব কেল্লা নির্মাণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মুজিব কেল্লা নির্মাণ হতে যাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল

মার্চ ৭, ২০২৬

বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.