Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি: মিষ্টি বিতরণ

banglarbhoreBy banglarbhoreJuly 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

কেশবপুরে গৃহবধূ মেরিনা হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় গড়ভাঙ্গা এলাকায় খুশির বন্যা বইছে। গড়ভাঙ্গা বাজারে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। হত্যা মামলার রায়ে আদালত ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত মেরিনার মা-বাবাসহ স্বজনরা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তীর পুত্র আনিসুর রহমান রিপন ওরফে সাগর প্রেমের সম্পর্ক গড়ে তুলে গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের কলেজ পড়ুয়া কন্যা মেরিনা খাতুনকে ২০১৯ সালে বিয়ে করে। বিয়ের পর নেশার টাকা যোগাতে ২ লাখ টাকা যৌতুক দাবিতে ২০২২ সালে ৩ মে তারিখে ঈদুল ফিতরের দিন দুপুরে স্ত্রীকে নির্মম নির্যাতনে জখম করে। পরে ১১ মে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মেরিনার মৃত্যু হয়।

ওই ঘটনায় মেরিনার পিতা আবুল কালাম আজাদ রিপন ও তার পিতা-মাতাসহ ৫ জনকে আসামি করে ১৩ মে তারিখে থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করে। গত রোববার যশোরের বিজ্ঞ একটি আদালত গৃহবধূ মেরিনা হত্যা মামলার রায়ে গৃহবধূ মেরিনা হত্যা মামলায় আসামি স্বামী আনিসুর রহমান রিপন ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দেন। ফাঁসির আদেশের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকায় খুশির বন্যা বইতে থাকে। গড়ভাঙ্গা বাজারে মিষ্টি বিতরণ করা হয়।

তার পিতা-মাতা আদালতের রায় পেয়ে তারা খুব খুশি হয়ে বলেন আমরা নেয্য বিচার পেয়েছি। পাঁচবাকাবর্শি গ্রামের (অব.) সরকারি কর্মকর্তা বিশিষ্ট মুক্তিযুদ্ধা আব্দুল করিম সরদার বলেন মেরিনা হত্যা মামলার রায়ে আসামিকে ফাঁসির আদেশ দেয়ায় আমরা খুব খুশি হয়েছি।

এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। গড়ভাঙ্গা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম, আব্দুস সালামসহ এলাকাবাসী খুব দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026

    তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.