Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
  • বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী
  • ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়
  • অভয়নগরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা অতঃপর থানায় অভিযোগ 
  • অনুকূল আবহাওয়া : আগাম মুকুলে খুশি শার্শার আমচাষীরা
  • শ্যামনগরে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে এমপি গাজী নজরুল
  • মাগুরায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
  • হলদে পাখির দেশসেরা যশোর কালেক্টরেট স্কুলের ৩ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের অভিনন্দন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গদখালীর তিন চাষিকে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রি প্রদান

banglarbhoreBy banglarbhoreজুলাই ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ফুলচাষিদের মাঝে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘যশোর জেলার ঐতিহ্যবাহীপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ এসব ফুলচাষির মাঝে সাত হাজার জারবেরা ফুলের টিস্যুকালচার চারা ও তিনটি শেড নির্মাণের সামগ্রি বিতরণ করা হয়।

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম’র (জীফ) যৌথ উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু পাঁড়ে, বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাতসহ অন্যান্যরা।

আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাত বলেন, ফুলচাষিদের আধুনিক ফুলচাষে উদ্বুদ্ধ করা, জৈব উপাদান ব্যবহার করে ফুলের চাষকে ত্বরান্বিত করা এবং ফুলের উন্নত প্রজাতি চাষের মাধ্যমে জীবনমানের পরিবর্তন ঘটানো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় আমরা প্রান্তিক কৃষকদের মধ্যে এমন সহযোগিতা প্রদান করেছি।

সুবিধাভোগীরা হলেন, গদখালী পটুয়াপাড়া গ্রামের বোরহান হোসেন, ওসমান আলী ও হাড়িয়ার রেশমা খাতুন। ফুলচাষি বোরহান হোসেন বলেন, আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। তাই উন্নত জাতের ফুলচাষ করাটা অনেকটাই স্বপ্নের মতো ছিল। বেডস্রে সহযোগিতা পেয়ে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বারবাজারের ঘোড়ার মসজিদ: ঐতিহ্যের নীরব সাক্ষী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ক্রেতা-বিক্রেতাদের দাবি যশোরেও সিণ্ডিকেট সক্রিয়

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.