Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Tutustu perusteellisesti nettikasinon asetuksiin palvelun ohjeita lukien
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনায় ভাতিজার অস্ত্রে চাচা নিহত, চাচি ও ভাই আহত

জমি নিয়ে বিরোধ
banglarbhoreBy banglarbhoreJuly 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা সংবাদদাতা

খুলনার ফুলতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রাঘাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত ও তার স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২) গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের বাসিন্দা। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এই হত্যারকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্থানীয় ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাসার জানান, শেখ মুজিবুরের সঙ্গে তার ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কুতুব উদ্দিন হাসুয়া দিয়ে চাচা মুজিবুরকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তাকে ঠেকাতে গেলে মুজিবরের স্ত্রী পুষ্প শেখ ও ছেলে হাফেজ শেখ মিরাজকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কুতুব উদ্দিন। হাসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবুরের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ঘাতক ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেখ মুজিবুরকে মৃত ঘোষণা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় মুজিবরের স্ত্রী ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.