Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৪, ২০২৪

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদে ২৬ মনোনয়নপত্র জমা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৫ পদের বিপরীতে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান , সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও এইচ আর তুহিন মনোনয়নপত্র জমা দেন। যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন এসএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম।

এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, সফিক সায়ীদ, হাবিবুর রহমান মিলন ও নুর ইসলাম।

আগামী ২৭ জুলাই প্রেসক্লাব যশোরের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। ১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্রের ওপর আপত্তি শুনানি ও নিষ্পত্তিকরণ ১৭ জুলাই, বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই।

প্রার্থীতা প্রত্যাহার ১৯ জুলাই (দুপুর ২ টা পর্যন্ত) এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ জুলাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.