Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মারধর করে কোটাবিরোধী আন্দোলনকারীকে হল ছাড়া করল যবিপ্রবি ছাত্রলীগ

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধর করে বের করে দিয়েছেন ছাত্রলীগ নেতারা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মালামালসহ হল থেকে বের করে দেয়া হয় সামিউল আজিম নামে ওই শিক্ষার্থীকে। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় এবং সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শিহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহীদ মসিয়ূর রহমান হলের ৪২২নং কক্ষে যায়। এসময় তারা কোটাবিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় এবং কর্মসূচিতে রাজাকার বলে স্লোগান দেয়ায় সামিউল আজিমকে মারপিট করে মালামালসহ হল থেকে বের করে দেন।

সামিউল আজিম বলেন, ‘ দুপুরে কর্মসূচি শেষে হলে ফিরে দেখি ছাত্রলীগের নেতাকর্মীরা হলের গেটে তালা মেরে স্লোগান দিচ্ছে। আমি বিষয়টি স্বাভাবিকভাবেই নেই। সন্ধ্যায় তিন ছাত্রলীগ নেতাকর্মী আমার রুমে ঢুকে যায়। এরপর দরজা জানালা বন্ধ করে দেয়। তারা জিজ্ঞেস করে এখানে কোটাবিরোধী আন্দোলন কারা করছে। আমি উত্তর দিলে বলে রাজাকার স্লোগান কেন দিয়েছিস। এরপর তারা আমাকে খুব মারপিট করে। এমনকি ঝাটাপিটাও করে। ছাত্রলীগের হৃদয়, শিহাব ও রাকিব আমাকে মারপিট করেছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে মেরে শিক্ষার্থী সমাজকে দাবিয়ে রাখা যাবে না। আমরা আন্দোলন করছি, সেটা চালিয়ে যাব।’ সামিউল আজিম জানান, মারপিট ও হল থেকে বের করে দেয়ার বিষয়টি তিনি হল প্রভোস্টকে মৌখিকভাবে জানিয়েছেন।
শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. তানভীর ইসলাম বলেন, ‘আমি হলেই আছি। শিক্ষার্থী বের করে দেয়ার কোনো অভিযোগ পায়নি। তবে অন্য শিক্ষার্থীরা জানিয়েছে সামিউল আজিম নিজেই হল থেকে চলে গেছে।’ উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের কোন কমিটি নাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪

এপ্রিল ২২, ২০২৬

তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.