Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটা রক্ষায় যশোরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোলো একতা, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা বিরোধীরা হুঁশিয়ার সাবধান, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি-এসব দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দড়াটানা ভৈরব চত্বরে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাবিরোধী আন্দোলনকারী কর্তৃক জাতীয় পতাকা অবমাননা, সুপ্রীম কোর্টের আদেশ লঙ্ঘন ও রাষ্ট্রপতিকে আল্টিমেটাম দেয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। বক্তব্য দেন যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম মুযহারুল ইসলাম মন্টু, ডেপুটি কমান্ডার প্রকৌশলী আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আওয়ামী লীগনেতা কাজী আব্দুস সবুর হেলাল, সন্তান কমান্ডের শেখ আতিকুর বাবু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, আমিরুল ইসলাম রন্টুসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল।

সমাবেশে বক্তারা বলেন, রক্তের বিনিময়ে আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। কোটা রক্ষায় প্রয়োজনে আবারও রক্ত দেব। দেশে আবারও স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র শুরু করেছে, তাদের সে চক্রান্ত সফল হবে না। তারা আরও বলেন, আমাদের বয়স বেড়েছে, কিন্তু আমরা মুক্তিযোদ্ধারা এখনো দুর্বল নই। প্রয়োজনে আবারও আরেকটি যুদ্ধের মাধ্যমে দেশ বিরোধী সব চক্রান্ত বন্ধ করে দেয়া হবে।

শেষে মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.