Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে টেন্ডার ছাড়াই পশুহাটের গাছ বিক্রি পৌর মেয়রের

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা
কেশবপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি পশুহাটের লাখ লাখ টাকার শিশু গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ওই হাট থেকে ইতোমধ্যে ৫টি গাছ কেটে নিয়ে গেছেন কাঠ ব্যবসায়ী। খবর পেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সেগুলি জব্দ করেন।
জানা গেছে, হাটের মরা গাছের ডালপালা ভেঙে পড়ে হাটুরেরা আহত হন জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বন বিভাগকে মৃত গাছে টেণ্ডার প্রক্রিয়া করতে বলেন। সে মোতাবেক ১৬ জুলাই উপজেলা বন বিভাগ পশুহাটের মরা গাছের মূল্য নির্ধারণসহ টেন্ডারের জন্যে মাপযোগ করতে যায়। এ সময় এক ব্যবসায়ীকে গাছ কাটতে দেখে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা গাছ কাটা বন্ধসহ কাঠ জব্দ করেন।
পশুহাটের গরু ব্যবসায়ী শাহিনুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে হাটের গাছ কাটা চলছে। ভোগতী এলাকার শাহীন ব্যাপারী মেয়রের কাছ থেকে ১ লাখ টাকায় গাছ কিনে কর্তন করছে।
এ ব্যাপারে কেশবপুর পৌর সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কেশবপুর পৌরসভাধীন পশুহাট সরকারি সম্পত্তি। পৌরসভা ইজারা দিতে পারে। কিন্তু গাছ কাটার কোনো ক্ষমতা পৌরসভার নেই। পশুহাটে ১৭টি গাছ আছে। এর মধ্যে ৩টি গাছ কেটে গর্ত ভরাট করে সমান করা হয়েছে। ১ সপ্তাহ আগে আরও ২টি গাছ কেটে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী। উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তার নির্দেশে কর্তনকৃত কাঠ জব্দ করা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভার মাসিক সভায় পশুহাটের মরা গাছ অপসারণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গাছ কর্তন চলছিল। ইউএনও কেন গাছকাটা বন্ধ করলো তা তিনিই ভালো বলতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, সরকারি গাছ কর্তনের খবর পেয়ে কাঠ জব্দ করা হয়ছে। টেন্ডার ছাড়াই যারা গাছ কেটে বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
##

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.