লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন
মধুমতী নদীর ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ ভেসে যেতে দেখে। পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দিলে খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম মো. বিল্লাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি করে বলেন লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে সোমবার (১৫ জুলাই) সকালে ওই একই এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)