Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
  • সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র
  • জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৬, ২০২৪

অভয়নগরে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামের কয়েকশ’ পরিবার পানিবন্দি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে আতাই নদের বাঁধ ভেঙে তিন গ্রামে পানি ঢুকে পড়েছে। ফলে শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি করেছে গ্রামবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদ। সেই আতাই নদের বাঁধ ভেঙে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামে পানি ঢুকে পড়েছে। যে কারণে তিন গ্রামের শত শত পরিবার পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।

পানিবন্দি গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে শান্তিপুর গ্রামে ঋষিপাড়া অংশে বাঁধ ভেঙে নদের পানি ঢুকতে শুরু করে। সকাল হওয়ার পূর্বে বাঁধের ২/৩ শ’ মিটার অংশ ভেঙে শান্তিপুর, চন্দ্রপুর ও রামনগর গ্রামের ভেতরে পানি ঢুকে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য আকবর খান বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আতাই নদের বাঁধ ভেঙে আমার গ্রাম চন্দ্রপুরসহ পাশ্ববর্তী শান্তিপুর ও রামনগর গ্রামে পানি ঢুকে পড়ে। প্রায় তিনশ’ মিটার বাঁধ ভেঙে গেছে। যে কারণে তিন গ্রামের মানুষ, গবাদিপশু, মাছের ঘের ও বেশ কয়েকটি রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান এ কামাল হাচান বলেন, বাঁধ ভেঙে পানিবন্দি অবস্থায় তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা ক্ষতিপূরণ চাই না, বরং বাঁধের একটি স্থায়ী সমাধান দাবি করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, বিষয়টি জানার পর যশোর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া কয়েকটি রাস্তা চলাচল উপযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.